নিজস্ব প্রতিবেদক: ইতোপূর্বে রাজশাহী মহানগরীর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাদের দলীয় শৃংখলা ভঙ্গের কারনে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। আর এই প্রত্যাহার আদেশে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। বহিস্কৃত নেতারা তাদের বহিস্কারাদেশ স্থগিত করার আবেদন জানালে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার (২০ নভেম্বর) নেতাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে পত্র মারফত জানা গেছে।
রাজশাহীতে যে সকল নেতৃবৃন্দের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন রাজশাহী মহানগরের শাহমুখদুম থানা বিএনপির সাবেক সহ-সম্পাদক আব্দুর সোবহান (লিটন), মতিহার থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আশারফুল হাসান বাচ্চু, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম নুরুজ্জামান টিটু, শামামখদুম থানা বিএনপির সাবেক সহ-সভাপতি টুটুল, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ারুল আমিন আযব, রাজপাড়া বিএনপির সাবেক সহ-সভাপতি বদিউজ্জামান বদি।
২২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা রিপন, মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শামসুন নাহার, মহানগর মহিলা দলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলফাতুন নেছা, সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলিম বেগম বেলী, মহানগর মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক আয়সা খাতুন মুক্তি, রাজপাড়া থানা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন টুলু, ১১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু বকর কিনু, মহানগর মহিলা দলের সাবেক সহ-সভাপতি শাহানাজ বেগম শিখা, শাহামুখদুম থানা যুবদলের সাবেক সভাপতি কোন বেলাল আহম্মেদ।