সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নুরজাহান আর নেই

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নুরজাহান বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না—–রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৫বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়স্বজন, রাজনৈতিকসহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার বাড়ি রাজশাহী মহানগরীর সিরোইলে। আজ শুক্রবার বাদ জুম্মা টিকাপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। সেইসাথে মরহুমাকে টিকাপাড়া গোরস্থানে দাফন করা হবে। পরিকবারের পক্ষ থেকে সকল মুসলিম ব্যক্তিদের মরহুমার জানাযায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

মহানগর মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি নুরজাহান বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং রাজশাহী-২ সদর আসনের বিএনপি মনোনিত এমপি প্রার্থী মিজানুর রহমান মিনু। রাজশাহী মহানগর বিএনপি ও মহিলাদল, জেলা মহিলাদলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তারা সকলেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।

শোক বার্তায় মিজানুর রহমান মিনু বলেন, মহানগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নুরজাহান বেগম ছিলেন মহিলাদলের একজন একনিষ্ঠ্য কর্মী। তিনি মহানগর মহিলাদলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি ছিলেন রাজশাহী মহানগর মহিলা দলের প্রাণ। তিনি তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করেন। সেইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মিনু।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin