শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

সিএআরবি এর ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সেন্টার ফর এ্যাকশন রিসার্চ-বারিন্দ “সিএআরবি” এর ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল রাজশাহীর এক রেস্টুরেন্টে সিএআরবি এর আয়োজনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সিএআরবি এর প্রতিষ্ঠাতা মরহুম ড. এম. আসাদুজ্জামান স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, ঢাকার উপপরিচালক (নিবন্ধন ও নিয়ন্ত্রণ)আইয়ুব খান, সিএআরবি এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি জনাব নুসরৎ রাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএআরবি এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রকিব।

সেন্টার ফর এ্যাকশন রিসার্চ-বারিন্দ “সিএআরবি” ৩বছর মেয়াদি ৭সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন নুসরৎ রাজী ও সাধারণ সম্পাদক নাসিমাতুল আলা। ১জানুয়ারি ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত কমিটি থাকবে। বরেন্দ্র অঞ্চলে কৃষি ও কৃষকদের নিয়ে সেন্টার ফর এ্যাকশন রিসার্চ-বারিন্দ “সিএআরবি” কাজ করে আসছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin