সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে সচেতন সোসাইটি গেম চেঞ্জার প্রকল্পের মতবিনিময় সভা

  • প্রকাশ সময় সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশনে সচেতন সোসাইটি গেম চেঞ্জার প্রকল্পের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছে এডুকো বাংলাদেশ। রাজশাহীতে উদীয়মান খেলোয়াড়দের মান বৃদ্ধিতে পাশে দাঁড়িয়েছে সচেতন সোসাইটি ও এডুকো বাংলাদেশ। তারই ধারাবাকিতায় অনুষ্ঠিত হয় এই মত মিনিময় সভা।

সভাটি পরিচালনা করেন প্রকল্পের কো-অর্ডিনেটর নজরুল ইসলাম এবং সহযোগিতা করেন ফোকাল পার্সন মহসিন আলম। অনুষ্ঠানে জাতীয় ও আর্ন্তজাতিক কারাতে প্রশিক্ষক এবং রেফারি বকুল হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন দীর্ঘদিন ধরে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মরক্ষার কৌশলে দক্ষ করে গড়ে তোলার কাজ করছে। ক্লাবের ছেলে-মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে দেশের সুনাম বৃদ্ধি করেছে।

মতবিনিময় সভায় মোট ৫৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সভাপতি এ.এইচ.এম সফিকুজ্জামান। তিনি খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ভাল মানুষ হওয়া, শারীরিক সুস্থতা বজায় রাখা এবং মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া একজন খেলোয়াড়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

প্রশিক্ষকের বক্তব্যে ক্লাবের খেলাধুলার উপকরণের ঘাটতির বিষয়টি উঠে এলে প্রধান অতিথি ঘোষণা করেন যে কারাতে স্পোর্টস ক্লাবের প্রয়োজনীয় উপকরণ সরবরাহে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সহায়তা প্রদান করবে। সভায় আরও উপস্থিত ছিলেন ক্যাব রাজশাহী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন ও নির্বাহী পরিচালক আহম্মদ একরামুল্লাহ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin