সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপি ক্ষমতায় গেলে পবা-মোহনপুরের বেকারদের কর্মসংস্থান করা হবে:মিলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বিএনপি ও তার শরীক দল অংশগ্রহন করছে। এ নির্বাচনে বিজয়ী হলে পবা-মোহনপুরের বেকার যুবক-যুবাদের কর্মসংস্থান করা হবে। শুধু তাইনয় নারীদের ক্ষমতায়নের জন্য নানা কর্মসূচী গ্রহন ও পরিবারের নারীদের নামে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। ছাত্রদরের জন্য কর্মমূখী শিক্ষা ব্যবস্থা চালু করবেন। সেইসাথে কৃষকরা যেন কৃষি পন্যের ন্যায্য মূল্য পায় এবং ন্যায্য মূল্যে কৃষি উপকরণ ও সহযোগিতা পেতে পারে সেজন্য কৃষি কার্ড করে দেয়া হবে।

মঙ্গলবার বিকেলে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে, চকবিরহী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

তিনি বলেন, এই নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নানা ষড়যন্ত্র করছে। তারা ভোটের জন্য মোনাফেকী ও শিরকী করছে। তারা বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে(নাউযুবিল্লাহ)। এই দুনিয়াতে থেকে কেউ বলতে পারেন? তিনি বেহেস্তে যাবেন? আল্লাহ যদি কাউকে ক্ষমা না করে করেন তাহলে কেউ বেহেস্তে যাবেনা। এজন্য তিনি মোনাফেকদের কথায় বিভ্র্রান্ত না হয়ে নিজের ভোট দেখে শুনে বুঝে দেয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিএনপি জনগণের দল। এই দল সর্বদা জনগণের পাশে ছিলো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এজন্য তিনি নেতাকর্মীদের জনগণের পাশে যাওয়ার পরামর্শ দেন।

মিলন বলেন, পতিত সরকারের আমলে বিএনপিসহ সাধারণ জনগণকে যারা নির্যাতন করেছে তাদের পাশে নিয়ে রাজনীতি শুরু করেছে জামায়াত। এটা করলে দেশের মানুষ ছাড় দেবেনা। আওয়ামী লীগের মতই পরিণতি হবে বলে উল্লেখ করেন তিনি। বিএনপি কোন প্রকার গন্ডোগোল ও হানাহানি চায়না। যারা পতিত সরকারের আমলে খুন, গুম, নির্যাতন ও জুলুম করেছে তাদের বিচার চান তিনি। তিনি বলেন, পতিত সরকারের প্রধানমন্ত্রী গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সকল নির্যাতন, জেল জুলুম মাথায় নিয়ে তিনি দেশেই আছেন। জেলে থাকাকালীন সময়ে তাঁকে নানা ভাবে হত্যার চেষ্টা করা হয়েছিলো। এখন তাঁর অবস্থা আরো খারাপ হয়ে আছে। গত দুইদিন হলো তিনি আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তিনি বেগম জিয়ার সুস্থ্যতার জন্য সবার নিকট দোয়া চান।

তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন দেশে সুখ ও শান্তি বিরাজ করে। এজন্য আসছে নির্বাচনে বেগম জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশেল গণতন্ত্র পুণরুদ্ধার ও উন্নয়ন করার লক্ষে ধানের
শীষে ভোট প্রার্থনা করেন তিনি।

জাহানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হযরত আলী শাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক-১ বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক-২ শাহিন আক্তার শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন আহমেদ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলামসহ মোহনপুর উপজেলা ও অত্র ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin