সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী সদর আসনের বিএনপি’র প্রার্থীর পক্ষে গণসংযোগ

  • প্রকাশ সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারী মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচেন বিএনপির পক্ষ থেকে রাজশাহী-২ সদর আসনে মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনুকে। মিজানুর রহমান মিনুকে বিজয়ী করতে রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে ধানের শীষের পক্ষে প্রচারণা করা হয়।

রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, বিএনপি নেতা রকিব হোসেন পিন্টু’র সার্বিক সহযোগিতায় গনসংযোগে উপস্থিত আরও উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী মহানগরের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সোহেল রানা, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদৎ হোসেন রনি, মহানগর কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ফিরোজ, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সালমগীর হোসেন, সাধারণ সম্পাদক শামিম হোসেন স্বপন, মহানগর যুবদলের সদস্য নাফিজ ইমতিয়াজ ড্যানী, হাফিজ বাবু,নীরব খান তারেক, রেজাউর রহমান রবিন,ফজলে রাব্বী, মোহন আলী, সিহাব, তুষার,অরিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুজ্জামান শান্ত, ৩নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবদুর রাজ্জাক রাজা।

যুবদল নেতা খোকন খান, মশিউর রহমান হৃদয়, তানভির হোসেন ফিরোজ, মারুফ হোসেন, বিএনপি নেতা আলমগীর হোসেন, কামাল আলী, যুবদল নেতা নজরুল ইসলাম, রাজিব আহম্মেদ, লিটন, সোহাগ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মীরা ধানের শীষে গণসংযোগ করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্রসংস্কারের ৩১দফা জনগণের মাঝে বিতরন করেন। নগরীর লক্ষীপুর ঝাউতলার মোড় থেকে শুরু হয়ে শিক্ষাবোর্ড প্রদক্ষিণ করে রাজশাহী মেডিকেল কলেজ আউটডোর গেইট হয়ে লক্ষীপুর মিন্টু চত্বরে গণসংযোগ শেষ করেন। রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি বলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে রাজশাহী মহানগর যুবদল যা আগামী নির্বাচনের দিন পর্যন্ত চলমান থাকবে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য যুবদলের প্রতিটি নেতা কর্মী দৃঢ় প্রতিজ্ঞ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin