নিজস্ব প্রতিবেদক: আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রাজশাহী-২ সদও আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করবেন। এই নির্বাচনে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপি’র আংশিক কমিটির নেতৃবৃন্দের সাথে রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র নেতৃবৃন্দ এবং অত্র থানার সমুহের অন্তর্গত ওয়ার্ডের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার রাতে মহানগর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মানুন। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক ও জয়নাল আবেদীন শিবলী, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদ আলী হোসেন, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল।
এছাড়াও দুই থানার অন্তর্গত ওয়ার্ড বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহীদ আলম, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু ও বিএনপি নেতা পারভেজ আলম আলমগীর, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক(ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেদ, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, মহানগর তাঁতী দলের সভাপতি মোশারফ হোসেন কাজল, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।