সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ওয়ান ইলেভেন থেকে দেশের মানুষের উপরে নির্যাতন শুরু হয়েছিলো: মিলন

  • প্রকাশ সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২১৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২০০৭ সালে ওয়ান ইলেভেন থেকে দেশের জনগণের উপরে নির্যাতন শুরু হয়েছিলো। সেই থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিশ হাজার নেতাকর্মীকে হত্যা, প্রায় সতেরশ জনকে গুম, ষাড় হাজার নেতাকর্মীর নামে পাঁচ লক্ষ মামলা করা হয়েছিলো। তাদের উপরে নির্যাতনের খড়গ নেমে এসেছিলো। এই মামলার কারনে অনেক নেতাকর্মী জেল খেটেছেন। শুধু তাইনয় অনেকের ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নিয়েছে। ছাত্রদল ও বিএনপি পরিবারের সন্তান হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের যেতে পারেনি।

শুক্রবার সন্ধ্যায় পবার হড়গ্রাম ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে সিলিন্দা মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

তিনি বলেন, এ অবস্থায় জনগণের নাভিশ্বাস উঠে গিয়েছিলো। এতে করে দেশের জনগণ ও ছাত্ররা একত্রিত হয়ে ছত্রিশ দিনের আন্দোলন করে খুনি হাসিনাকে দেশ থেকে বিদায় করেছে। ফলে দেশে একটা স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এর ফলে এখন এই ধরনের কর্মসূচী প্রকাশ্যে করতে পারছেন বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, পতিত সরকারের আমলে আরাফাত রহমান কোকো শুধু নয় বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের কোন কর্মসূচী করতে পুলিশি হয়রানীর শীকার হতে হতো। শুধু তাইনয় সন্ত্রাসী লীগরাও অতর্কিতভাবে হামলা করে খুন ও জখম করতো বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, এখন সময় এসেছে। ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে দেশে এখন গণতন্ত্র উদ্ধারের জন্য নির্বাচনী পরিবেশের সৃষ্টি হয়েছে। নির্বাচনের আমেজ প্রবাহিত হচ্ছে। আগামী ফেব্রুয়ারী মাসে বিএনপির পাশাপাশি অন্যান্য দলও অংশগ্রহন করছে। জনগণও এই নির্বাচনে অংশগ্রহন করছে। তিনি বলেন, তাঁর বাড়ি সামান্য কিছু দূরে। এটা হচ্ছে সাবেক পবা। হয়তবা এই জায়গা সিটি কর্পোরেশনের মধ্যে চলে যাবে। এখানকার সবার ভালোবাসা তাঁকে মুগ্ধ করেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি ছোটবেলা থেকে তিনি বড় হয়েছেন।

নির্বাচন অত্যন্ত জরুরী উল্লেখ করে মিলন বলেন, আপনাদের মতই একজন নারী তাঁর স্বামী শহীদ হওয়ার পরে রান্নাঘর থেকে বেড়িয়ে এসে রাজনীতি তথা বিএনপির হাল ধরেছেন। তিনি তিনবার প্রধানমন্ত্রী ও দুইবার বিরোধী দলীয় নেত্রী হয়েছিলেন। ২৩টি আসেন নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। কিন্তু তিনি জীবন থেকে হারিয়েছেন তার স্বামীর পরে ছোট আদরের সন্তান আরাফাত রহমান কোকোকে। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। নিজ বাড়ি থেকে তাঁকে এক কাপড়ে বের করে দিয়েছিলো খুনি হাসিনা। সম্পুর্ন রাজনৈতিক কারনে তাঁর নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিয়ে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে ফরমায়েশী রায় দিয়ে কারাগারে পাঠিয়েছিলো খুনি হাসিনা। এত কিছুর পরে তিনি দেশ ছেড়ে পালাননি বলে জানান মিলন।

তিনি আরো বলেন, কারাগারে বিনা চিকিৎসায় হত্যা করার চেষ্টা করা হয়েছিলো। বর্তমানে তিনি অত্যন্ত খারাপ অবস্থায় আছেন। এখন তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি কখনো দেশ ছেড়ে পালাননি। এজন্য বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ এত ভালবাসে। বেগম খালেদা জিয়ার মুখের দিকে তাঁকিয়ে নিজে ধানের শীষে ভোট দেবেন। অন্যদেরও ভোট দিতে উদ্বুদ্ধ করার অনুরোধ করেন তিনি। তিনি বলেন, দেশে এত রাস্তাঘাট ব্রিজ-বালভার্ট নতুন নতুন শিক্ষাসহ অন্যান্য উন্নয়ন বিএনপির আমলে হয়েছে। কারন বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন দেশে উন্নয়ন হয় বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি হচ্ছে একটি জবাবদিহিমূলক একটি দল। এজন্য দেশের উন্নয়ন ও গণতন্ত্র উদ্ধারে এবং এই এলাকার উন্নয়ন করতে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। সেইসাথে আবেগের জায়গা হচ্ছে ধর্ম। এই ধর্ম নিয়ে যেন কেউ ব্যবসা করতে পারে সেদিকে বিশেষ খেয়াল রাখার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষে তিনি বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার হিসেবে ছাগল ও ভেড়া প্রদান করেন।

হড়গ্রাম ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম এর সভাপতিত্বে এবং তাঁতীদল পবা থানার সভাপতি আব্দুল ওহাব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুবদল রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin