সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী: মিনু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.21916664, 0.21916664); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 82.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো অসুস্থ আছেন। দেশে বিদেশের চিকিৎসকগণ তাঁকে চিকিৎসা সোব প্রদান করছেন। সব কিছু ঠিক থাকলে আজ শুক্রবার যেকোন সময়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হতে পারে। ইতোপূর্বে তিনি লন্ডনের যে হাসপাতালে চিকিৎসা করেছিলেন এবারও সেই হাসপাতালেই তাঁর চিকিৎসা হবে। বিশ্বের সকল ইসলামী দেশগুলোর জনগণ দোয়া করছেন তাঁর সুস্থ্যতার জন্য।

বাংলাদেশের ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষষে সবার নিকট গ্রহনযোগ্য নেত্রী হিসেবে পরিগণিত হয়েছেন বলে বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত ২৭নং ওয়ার্ড এর অন্তর্গত দেবীশংপাড়া বিএনপি পরিবারের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বেগম জিয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনের কারনেই ধীরে ধীরে অসুস্থ্য হয়ে পড়েন। দীর্ঘ রোগ-শোকের কারনে তাঁর এই অবস্থা। বেগম জিয়া যেন সুস্থ্য হয়ে জনগণের পাশে এসে আবার দাঁড়াতে এবং সেবা করতে পারেন তরা জন্য দোয়া প্রার্থনা করেন তিনি। তিনি বলেন, পতিত সরকারের খুনি হাসিনা বেগম জিয়ার আজকের এই অবস্থার জন্য দায়ী। কারন তাঁকে মিথ্যা মামলা দিয়ে সম্পূর্ন ষড়যন্ত্রমূলকভাবে ক্যাঙ্গারু কোর্টর মাধ্যমে ফরমায়েশী রায় দিয়ে কারাগারে পাঠিয়েছিলো। কারাগারের সেই শ্যাঁতশেতে ঘরে তিনি আনা রোগে আক্রান্ত হন।

মিনু বলেন, করোনার সময়ে তিনি করোনাতে আক্রান্ত হলে নামে মাত্র তাঁকে চিকিৎসা প্রদান করা হয়েছিলো। শুধু তাইনয় বেগম জিয়ার ব্যক্তিগত ডাক্তারের কথা স্বৈরাচার হাসিনার আজ্ঞাবহ ডাক্তারগণ শুনতেন না। তাঁরা তাদের নিজের মত মনগড়া চিকিৎসা দিতো বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও বেগম জিয়াকে তিলে তিলে মেরে ফেলতে কারাগাওে স্লোপয়জোনিং করা হয়েছিলো। বেগম জিয়ার আজকের এই অবস্থার জন্য সম্পূর্নভাবে খুনি হাসিনা দায়ী বলে উল্লেখ করেন মিনু। বক্তব্য শেষে বেগম জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

২৭নং ওয়ার্ড বিএনপির(পূর্ব) সভাপতি কমল সরকারের সভাপতি মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ মামুন, সহ-সভাপতি আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার।

আরো উপস্থিত ছিলেন প্রফেসর একরামুল হক, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ২৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আনোয়ারুল আজিম আযব, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবকে সভাপতি টেনি, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদেও বকুল, বর্তমান যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদণজ্জামান জনি, জাসাস রাজশাহী মহানগরের সদস্য সচিব সেলিম রেজা, মহানগর মৎসজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি।

এছাড়াও ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিফকুল ইসলাম রফিক, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, যুবদল নেতা রফিক, সাইদুর রহমান, মিজান ও সিজানসহ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin