সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাংলাদেশ টেক এন্টারপ্রিনিয়ার সোসাইটির মিটআপ ২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেক এন্টারপ্রিনিয়ার সোসাইটি-এর উদ্যোগে “মিটআপ ২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানটি রাজশাহীর অর্ধ-শতাধিক আইটি প্রতিষ্ঠান প্রধানদের প্রাণবন্ত উপস্থিতিতে জমে ওঠে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি আবু সাঈদ মাহমুদ হাসান। শুভেচ্ছা বক্তব্যে তিনি বাংলাদেশে টেক এন্টারপ্রিনিয়ার সোসাইটি প্রতিষ্ঠার পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরেন। সমাপনী বক্তব্যে সংগঠনের জেনারেল সেক্রেটারি এম. এম. মুরাদুজ্জামান কনক আগামীর লক্ষ্য ও পরিকল্পনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের ফাউন্ডিং কমিটির সদস্য শামসুর রহমান মাহী, মোস্তফা জামান , আল-আমিন জুয়েল, শাহাদত হোসেন এবং সুলতান মাহমুদ আনসারী। অনুষ্ঠানে উপস্থিত আইটি উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজশাহীতে প্রযুক্তি খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin