শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের অন্তর্ভূক্ত বিএমডিএ শ্রমিক কর্মচারী ইউনিয়ন(রাজ:২০৮৮) এর উদ্দ্যোগে সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজঃ২০৮৮ এর আয়োজনে বিএমডিএ প্রধান কার্যালয়ে মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনায়,জালাই/২৪ গণঅভ্যুথানের সফল সংগঠক শরীফ ওসমান বিন হাদির দ্রুত সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)। রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, রাজঃ২০৮৮ সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক সহ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজঃ২০৮৮ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজঃ২০৮৮ সভাপতি মজিবুর রহমান। সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকলের জন্য আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন বিএমডিএ পেশ ইমাম ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin