সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

খালেদা জিয়া’র সুস্থতা কামনায় মহানগর যুবদলের দোয়া ও শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ করেছে রাজশাহী মহানগর যুবদল। রাজশাহী মহানগর যুবদলের উদ্যেগে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নূরুল ইসলাম সোহেল। নগরীর দাশপুকুর বাইপাশ মোড়ে সোমবার সকাল ১০টায় যুবদলের আয়োজনে দোয়া ও শীতবস্ত্র বিতরণে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি।

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা, রাজশাহী মহানগর যুবদলের সদস্য মুজিবুল হক মিলন, আরিফুজ্জামান সোহেল,নীরব খাঁন তারেক, মোবারক উদ্দিন পলাশ, বিপ্লব রহমান নাঈম,মোফাজ্জল হোসেন শুভ, যুবদল নেতা মশিউর রহমান হৃদয়, তানভির ফিরোজ, লিয়ন, মহানগর কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মুজাহিদুল ইসলাম ফিরোজ ও জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক শাহদত হোসেন রনি সহ মহানগর যুবদলের নেতৃত্ববৃন্দ। দোয়া পরিচালনা করেন হাফেজ ইমরান আলী। দোয়া শেষে ১০০জন মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin