সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টায় শাহ মুখদুম কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৭৫৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। সকাল থেকে অভিভাবকগণ তাদের সন্তানদের নিয়ে অত্র কলেজে উপস্থিত হন। পরে তিন ঘন্টাব্যাপি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সুষ্ঠু ও সুন্দরভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কিনা, তা পরিদর্শন করেন বখতিয়ারপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুজিবুর রহমান, সাইদুর রহমান স্কুলের পরিচালক সাইদুর রহমান, নাহার ল্যাবরেটরি স্কুলের পরিচালক আনোয়ারা খাতুন, সুর্য্যমুখী স্কুলের পরিচালক ইয়াসমিন আরা, ব্লুমিং রোজ স্কুল এন্ড কলেজের পরিচালক গোলাম মোস্তফা, ছোট বনগ্রাম আইডিয়াল স্কুলের পরিচালক মোজাম্মেল হক ও নাহিদ হাসানসহ অন্যান্য শিক্ষকগণ। এছাড়াও পরীক্ষা কেন্দ্রের বাহিরে অভিভাবক উপস্থিত ছিলেন।

বৃত্তি পরীক্ষা বিষয়ে জানতে চাইলে রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন বলেন, অত্র এসোসিয়েশন এর অন্তর্ভূক্ত বিদ্যালয়ের মধ্যে থেকে ৭৫৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে। গত বছরের থেকে এবারের পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগামীতে আরো বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য পরীক্ষা কেন্দ্রে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষকগণ সহযোগিতা করায় পরীক্ষা সুন্দরভাবে শেষ করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে কেন্দ্রে উপস্থিত একাধিক অভিভাবক বলেন, তাদের সন্তানেরা প্রতিযোগিতামূলক এ ধরনের পরীক্ষা অংশগ্রহন করায় তারাও খুশি। কারন যত প্রতিযোগিতা তাদের সন্তানের অংশগ্রহন করবে তত তারা ভাল করবে। মনের মধ্যে ভাল প্রতিযোগিতা মনোভাব পোষন করবে। আগামীতে যাতে আরো পরীক্ষার্থীর অংশগ্রহন করতে পারে সে জন্য তারাও সহযোগিতা করবেন বলে উল্লেখ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin