সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গোদাগাড়ী তানোরে কৃষি নির্ভর শিল্প কারখানা গড়ে তোলা হবে: শরীফ

  • প্রকাশ সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-–তানোর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টামন্ডলীর সদস্য, সাবেক মেজর জেনারেল শরীফ উদ্দীন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে তিনি রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের নিকট এই মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, “নির্বাচনী মাঠে আগের অস্থিতিশীলতা কেটে গেছে। বর্তমানে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ নির্বাচনমুখী হচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।

তিনি আরো বলেন, যদি তিনি নির্বাচিত হন তাহলে গোদাগাড়ী -তানোর আসনের জন্য তাঁর দেয়া নির্বাচনী মেনুফেষ্টু অনুযায়ী উন্নয়ন করবেন। তিনি বলেন, গোদাগাড়ী তানোর কৃষি নির্ভর এলাকা। কৃষককে বাঁচাতে গোদাগাড়ী-তানোরে কৃষি নির্ভর শিল্প কারখানা গড়ে তোলা হবে। সেইসাথে গোদাগাড়ী তানোর আসনের জনগণের জীবনমান উন্নতি করার জন্য যা যা করা প্রয়োজন তাই করবেন বলে উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সদর উদ্দীন ও মিজানুর রহমান মিজান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ রেজা, গোদাগাড়ী পৌরসভা সাবেক মেয়র বিএনপি নেতা আনারুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক মাহবুব ও উজ্জল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরন্য কুসুম।

এছাড়াও গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক বিপ্লব, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ, কাকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই টুনু সরকার, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ, সদস্য সচিব কাওসার আহম্মেদ ও মাটিকাটা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মানিক সহ অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, এ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৪ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। সংশোধিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের এবং ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে।প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin