নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি এডভোকেট সুলতানুল আলম তারেক। সোমবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আকতারের নিকট এই মনোনয়ন জমা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব সামসুল আলম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ এনামুল হক চয়ন।
আরো উপস্থিত ছিলেন পাকড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও চরআষাড়িয়াদহ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমানসহ অন্যান্য নেতবৃন্দ। পরে তিনি নিজের পজিশন ও নির্বাচন বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। সেইসাথে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।