সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতে রাজশাহীতে সকল মার্কেট ছিলো বন্ধ

  • প্রকাশ সময় বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বুধবার দুপুর ২টায় সংসদ ভবন এলাকায় তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। বেগম জিয়ার মৃত্যুতে সরকারীভাবে তিনদিনের শোক ঘোষনা করা হয়েছে। সেইসাথে বুধবার সাধারণ ছুটি ঘোষনা করা হয়। এই ছুটির সাথে একাত্বতা প্রকাশ করে বাংলাদেশ দোকান মালিক কেন্দ্রীয় কমিটি সারাদেশে নিত্যপন্যের দোকান ছাড়া সকল দোকান বন্ধ রাখার ঘোষনা দেন। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীতে নিত্যপন্যের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ রাখা হয়।

মহানগরীর প্রতিটি মার্কের সামনে শোক ব্যানার টাঙ্গানো হয়েছে। রাজশাহী আরডিএ মার্কেট, সাহেববাজার কাপড় পট্টি, হার্ডওয়ার মার্কেট, জামালসুপার মার্কেট, জলিল মার্কেট, সিটি মার্কেট, নিউমার্কেট ও গণকপাড়া হকার পট্টিসহ সকল মাকের্ট বন্ধ দেখা যায়। এতে কেনাকাটা করতে আসা ব্যক্তিরা কিছুটা বিড়ম্বনায় পড়লেও তারা খুশি বলে জানা গেছে। মোহনপুর থেকে আশা রফিকুল ইসলাম নামে একজন বলেন, তিনি শীতের কিছু কাপড় ক্রয় করতে এসেছিলেন। কিন্তু দোকানপাট বন্ধ থাকায় তিনি আর ক্রয় করতে পারলেন না। কেনাকাটা করতে না পারলেও বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে দোকান মালিকগণ যে পদক্ষেপ নিয়েছেন এতে তিনি খুশি বলে উল্লেখ করেন।

এদিকে কিছু কিছু সংগঠণকে দোকান বন্ধ করে বসে থেকে শোক জানাতে দেখা যায়। রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দদের আরডিএ মার্কেটের পূর্বপার্শের একটি মার্কেটের সামনে কালো ব্যাজ ধারণ করে বসে থেকে শোক জানাতে দেখা যায়। অত্র সংগঠনের সভাপতি গোলাম রাব্বানী বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে নগরীর প্রতিটি মার্কেট বন্ধ রয়েছে। তারাও সকল ইলেকট্রিক দোকান বন্ধ করে রেখেছেন। আজ বৃহস্পতিবার খুলবে বলে জানান তিনি। একই বক্তব্য অন্যান্য মার্কেট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ দেন।

এবিষয়ে রাজশাহী বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে তারাও সকল দোকানপাট বন্ধ করে রাখেন। এছাড়াও আজ বৃহস্পতিবার হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য ফ্রন্টের আয়োজনে বেগম জিয়ার আত্মার শান্তি কামনায় মহানগরীর প্রতিটি মন্দিরে প্রার্থনা করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin