সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইনসাব’র দোয়া মাহফিল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রেজি নং বি-১৯৭১, রাজশাহী জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার রাতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর সুপুরাস্থ ইনসাব রাজশাহী জেলা কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব নবাব আলী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, ইনসাব রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি আফগান শেখ বাবলু, বর্তমান সহ-সভাপতি নাসির আলী ও শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম ও সরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কবির হোসেন ও অর্থ সম্পাদক মুকুলসহ অত্র কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও ইনসাব এর অন্যান্য সদস্যগণ।

দোয়ার পূর্বে বেগম জিয়ার জীবনী নিয়ে আলোচনা হয়। সেইসাথে ইমাম ইসলামে মুসলমানদের কি করণীয় সে বিষয়ে আলোচনা করেন। শেষে বেগম খালেদা জিয়াসহ ইনসাব এর সকল মৃত শ্রমিক ও মৃত সকল মুসলিম ব্যক্তির আত্মার মাগফিরাত ও যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লক্ষ্মীপুর বাকির মোড় মাসজিদুল ফাতাহ জামে মসজিদের পেশ ইমাম আতিকুর রহমান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin