সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে বছরের শুরুতেই সড়ক দুর্ঘটনায় ঝড়ে গেল চার প্রাণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বছরের শুরুতেই সড়ক দূর্ঘটনায় ঝড়ে গেল চারটি প্রাণ। পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাটে বালুবাহী ট্রাক উল্টে হাটের মানুষের উপরে পড়ে যায়। এতে ট্রাক চাপায় চারজন নিহত হন। বৃহস্পতিবার সকাল ৭.৫০ টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।পুলিশ জানান, ঝলমলিয়ায় রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে কলার হাট বসে। কুয়াশার কারণে সকালে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক সেখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।

পুলিশ আরোও জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ বাড়ি নিয়ে চলে গেছে তার অভিভাবকগণ। আর পুলিশ গিয়ে ঘটনাস্থলে তিনজনের মরদেহ উদ্ধার করেন। এ নিয়ে মোট চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত থেকে কাজ করেন। সেখানে তিনটি মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়। তিনি আরও জানান, নিহতরা কলা ব্যবসায়ী বলে ধারণা করা হচ্ছে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়, দুর্ঘটনার পর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। শারীরীক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রামেক হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, আহত ব্যক্তিকে ইতোমধ্যে হাসপাতালে আনা হয়েছে। তার চিকিৎসা চলছে।

নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম, পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু, রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন। আর আহতের নাম পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে রায়হান আলী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin