সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

দেশজুড়ে এলপিজি ডিলারদের ধর্মঘট, রাজশাহীতেও গ্যাস বিক্রি বন্ধ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী অভিযান ও জরিমানার প্রতিবাদে সারাদেশের মতো রাজশাহীতেও এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ রেখেছেন ডিলার ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাজশাহী নগরীর বিভিন্ন এলপিজি ডিপো ও খুচরা বিক্রেতাদের দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। এলপিজি ব্যবসায়ীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখবেন। এই সিদ্ধান্তের ফলে চরম সংকটে পড়েছেন বাসাবাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহারকারী সাধারণ মানুষ ও হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা।

এদিকে ধর্মঘটের কারণে রান্নাবান্না ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। বিকল্প জ্বালানি ব্যবস্থাও না থাকায় অনেকেই বিপাকে পড়েছেন। গ্যাস সিলিন্ডার ক্রয় আসা আব্দুস সালাম, আদিলুর রহমান এবং আবুল কায়েশসহ আরো অনেকে বলেন, তাদের বাড়িতে সাপ্লাই গ্যাস নাই। জালানী হিসেবে সিলিন্ডার গ্যাসের উপরে তারা নির্ভরশীল। কিন্তু হঠাৎ করে গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ হওয়ায় তারা মারাত্বক বিপদে পড়েছেন।

তারা আরো বলেন, খড়ির চুলা দিয়ে রান্না করার মত জায়গা তাদের নেই। আবার কোরসিন তেলের চুলায় রান্না করবেন সেটাও সম্ভব নয়। কারণ তাদের পরিবারের সদস্য সংখ্যা বেশী। তারা দ্রুত এই সমস্যা সমাধানের জন্য সরকারের নিকট তাবী জানান। সেইসাথে অতি মুনাফাখর ব্যবসায়ীদের আইনের আওতায় এনে শাস্তিরও দাবী জানান তারা।

উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে একটি নোটিশ জারি করে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এর আগে একই দিন সকালে কমিশন বৃদ্ধি, জরিমানা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি। নোটিশে জানানো হয়, ৮ জানুয়ারি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সকল কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখা হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin