নিজস্ব প্রতিবেদক: অধ্যাপক ডাক্তার মোফাখারুল ইসলামকে সভাপতি ও ডাক্তার আরাফাত রহমান পাভেলকে সদস্য সচিব করে ম্টো ১২ সদস্য বিশিষ্ট ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী বিভাগৗীয় কমিটি গঠণ করা হয়েছে। গত ৭ জানুয়ারী বুধবার এই কমিটি গঠণ করা হয়। কমিটির উপদেষ্টা হলেন, ডাক্তার ওয়াসিম হোসেন ও অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ শাজাহান আলী।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার ফারুক কাসেম, ডাক্তার হাসনুল আলম শামীম ও ডাক্তার শেখ মোহাম্মদ আতিকুর রহমান (সুজন), সদস্য শাহরিয়ার রিজভী, ডাক্তার মোসলেহ উদ্দীন হায়দার (রাসেল) ডাক্তার মনোয়ার তারিক সাবু, ডাক্তার আনিসুর রহমান, ডাক্তার রাশিদুল ইসলাম রনি, ডাক্তার ফারহান ইমতিয়াজ ও ডাক্তার সামিউল হাসান মিলার। এই কমিটির অনুমোদন ও দিক নিদের্শনা দিয়ে স্বাক্ষর করেছেন ড্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপ্ক ডাক্তার হারুণ আল রশীদ ও মহাসচিব ডাক্তার জহিুরুল ইসলাম শাকিল।