সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গোদাগাড়ীতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় । শুক্রবার বাদ আসর প্রেমতলী ডিগ্রি কলেজ মাঠে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ মিলাদ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় ।

দোয়া-মাহফিলে মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি এমন এক মহীয়সী নারী তার কথা বলতে গেলেই আমি আবেগ আপ্লুত হয়ে পরি। কারন আমি সামরিক জীবনে ৫ বছর তিনার সামরিক সচিব ছিলাম। আমি তাঁর সাথে ছায়ার মত ছিলাম।
আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, সহ-সভাপতি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, সাবেক সিনিয়র সহ-সভাপতি তোজ্জামেল হক, সহ-সভাপতি তাজমিলুর রহমান শেলী, আমিনুল ইসলাম ফটিক, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল গনি, সাংগঠনিক সম্পাদক বুলু।

আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক হযরত আলী, সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মেম্বার, সহ-সভাপতি রেজাউল করিম দুলু, সহ-সাধারণ সম্পাদক সাদিউজ্জামান রুবেল, দপ্তর সম্পাদক সেলিম সানোয়ার পলাশ, প্রচার সম্পাদক তাসিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, যুবনেতা সাউন, হিমেল, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম, সদস্য সচিব নুরুদ্দী বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক কাউসারসহ বিএনপি এবং অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ।

বক্তব্য শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin