সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

আরইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সভা আয়োজন করা হয়। রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভার প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।

আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী-২ (সদর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডা: মুহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী-৩ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।

এসময় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ। সভা পরিচালনা করেন আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক।

পরে দ্বি-বার্ষিক সভার দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করা হয়। সভায় উভয় রিপোর্টের ওপর আলোচনা, পর্যালোচনা শেষে তা অনুমোদন করা হয়। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এ সভায় সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি মুহা: আবদুল আউয়াল। সভা পরিচালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin