নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার কাটাখালী জুট মিল মাঠে কাটাখালী প্রিমিয়ার লীগ এর অস্টম আসর শেষ হয়েছে। লীগে মোট আটটি দল অংশগ্রহন করে। রোববার বেলা ৩টায় চুড়ান্ত পর্বের অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুড়ান্ত খেলার উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুরের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।
উদ্বোধনের পূর্বে তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে শরীরকে সুস্থ রাখা যায়। সেইসাথে দ্রুত পরিচিতি পাওয়া যায়। শুধু তাইনয় নিজের পরিচিতির পাশাপাশি তার দেশও দ্রুত বিশ্বের দরবারে পরিচিতি লাভ করে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে চতুর্থ শ্রেণি হতে খেলাধুলা বাধ্যতামুলক করা হবে। এটার সাথে মার্ক যুক্ত করা হবে। কারণ ছেলে মেয়েরা খেলাধুলা না করলে তারা শারীরিকভাবে সুস্থ থাকবেনা।
তিনি আরো বলেন, বিএনপি ৩১দফা দিয়েছে। এই দফার মধ্যে আগামী প্রজন্মকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত কওে গড়ে তুলতে এবং বিদেশে গিয়ে যেন তারা ভালভাবে কাজ করতে পারে এবং ভাল অর্থ আয় করতে পারে সেজন্য বহুভাষা শিক্ষা দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বিএনপি হচ্ছে ক্রীড়াবান্ধব একটি দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদি একজন মানুষ। এজন্য আগামীতে খেলাধুলার জন্য আরো বেটার পরিবেশের সৃষ্টি করা হবে বলে উল্লেখ করেন মিলন। বক্তব্য শেষে তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে তিনি ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন।

কাটাখালী ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেপিএল এর সভাপতি হাসান ফয়সাল মনি। উপস্থিত ছিলেন কাটাখালী ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান হৃদয়, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কাটাকালী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ¦ নুরুল ইসলাম, ক্রীড়ানুরাগী আব্দুল আলিম ও বিএনপি নেতা মাসুদ রানাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, অন্যান্য সদস্যবৃন্দ ও খেলোয়ারগণ।