সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় ২৭নং ওয়ার্ড (পশ্চিম) মহিলা দলের দোয়া মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন গণতন্ত্রের মাতা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল। মঙ্গলবার বিকেলে ২৭নং ওয়ার্ড (পশ্চিম) মহিলা দলের সভাপতি নাসরিন মনির উদ্যোগে ও সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী গার্হ্যস্থ অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও সাবেক মেয়র ও এমপি এবং রাজশাহী সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর সহধর্মিনী সালমা শাহাদাত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর মহিলা দলের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিফাত জেরিন তুলি, ২৭নং ওয়ার্ড (পূর্ব) মহিলা দলের সভাপতি লিপি খাতুন, সাধারণ সম্পাদক শাকিলা খাতুন, বোয়ালিয়া থানা (পূর্ব) মহিলা দলের মহিলা বিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিন, ২৭ নং ওয়ার্ড (পশ্চিম) মহিলা দলের সাধারণ সম্পাদক হাসিনা খাতুন। আরো উপস্থিত ছিলেন মহিলা দল নেতৃ চামেলি, কাকন, মৌসুমী, জুই, দোয়েল, সুরাতন, ছবি, নিলুফা, জোহরা, দোলন, রোকেয়া, বৃষ্টি, আইরিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ২৭ নম্বর ওয়ার্ড (পূর্ব) বিএনপির সভাপতি কমল সরকার, নাজু, ২৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব, ডাক্তার খোকন, বকুল, সান, তাহমিদ, ২৭ নম্বর ওয়ার্ড (পশ্চিম) বিএনপি সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক রুবেল, বিএনপি নেতাসেন্টু, ভূগোল, রুবেল, মিম ও ড্যানিসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন রাজশাহী মহানগর ওলামা দলের সভাপতি মাওলানা মোহম্মদ মুন্না ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin