সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

দশদিন পার হলে উদ্ধার হয়নি ছিনতাইকৃত মিনিট্রাক, বিপাকে মালিক

  • প্রকাশ সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দশদিন পার হলো হলেও উদ্ধার হয়নি মিনিট্রাক। বিপাকে পড়েছেন মালিক রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন জিন্নাহনগর এলাকার লিয়াকত আলী। লিয়াকত আলী বলেন, তার মিনিট্রাক, যার নম্বর ঢাকা মেট্রো ন-১১-৫৭৪৬। গত ১ জানুয়ারী-২০২৬ ইং তারিখ সিলেটে ভাড়া নিয়ে যায়। এরমধ্যে চালক পিন্টুর সাথে ৫ জানুয়ারী রাত সাড়ে ৯টার দিকে কথা বললে তিনি গাজীপুর চৌরাস্তায় আছেন বলে জানান। কিন্তু কোন ভাড়া হয়নি। পরে জানতে পারেন ত্রিশাল বগের বাজার থেকে আকিজ স্যানেটারীর মালামাল আসছিলো। বিষয়টি তিনি অবগন নন বলে জানান লিয়াকত।

তিনি আরো বলেন, ৬ জানুয়ারী সকাল ৮টায় চালক পিন্টুর বাবা বাড়িতে এসে খবর দেন, পিন্টু ও হেল্পার জাহাঙ্গীরকে বেধে রেখে মিনিট্রাকটি ডাকাত দল ছিনতাই করে নিয়ে গেছে। একই তারিখ বেলা ১১টা থেকে সাড়ে ১১টা নাগাদ জয়দেবপুর থানার এস.আই সুলতান তাঁকে ফোন করে বিষয়টি নিশ্চিত করেন। শারীরিকভাবে অসুস্থ থাকার কারনে তিনি দুইদিন গাজীপুরের জয়দেবপুর থানায় যেতে পারেননি। এরপর তিনি রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ প্রদান করেন। সেইসাথে র‌্যাব-৫ এ একটি অভিযোগ দেন। তারপর ৭ জানুয়ারী সন্ধ্যা ৬টার দিকে তাঁকে ডাকাত দল মিনিট্রাকের পাল্লা খেকে তার মোবাইল নম্বর নিয়ে ফোন করে বলে আপনার গাড়ী তাদের নিকট আছে। দেড় লক্ষ টাকা হলে ট্রাকটি ছেড়ে দেবে। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে জয়দেবপুর থানার এস.আই সুলতানকে অবহিত করেন। সুলতান ডাকাত দলের সাথে কৌশলে সময় অতিবাহিত করার পরামর্শ দেন।

তিনি আরো বলেন, এরমধ্যে ডাকাত দলের সাথে কয়েকবার মোবাইলে কথা হয়েছে। ট্রাক ছাড়ানো নিয়ে তাদের সাথে দরকষাকষির পরে পঁচাশি হাজার টাকায় দফারফা হয় বলে জানান লিয়াকত। কিন্তু তিনি ৮তারিখ পর্যন্ত সময় নেন ডাকাত দলের নিকট। এরপর এই ঘটনা তিনি এস.আই সুলতানকে জানান। এরপর তিনি ৮ জানুয়ারী জয়বেদপুর থানায় যান। থানায় বসে এস.আই সুলতান এর সামনে ৫০০০টাকা বিকাশ করে তিনি ডাকাত দলকে দেন। অবশিষ্ট আশি হাজার টাকা ১১জানুয়ারী দেয়া কথা বলেন।

লিয়াকত আরো বলেন, সুকতারা এজেন্ট এর দুইজন ও গাজীপুর ট্রাক চালক সমিতির দুইজন এবং থানার পুলিশ সহ এটা তদন্ত করতে নারায়নগঞ্জে যান। সেখানে যাওয়ার পরে পুলিশ অনেক খোঁজ করেও ডাকাত দলের সন্ধান পাননি। সন্দেমূলকভাবে দুইজনকে আটক করলেও প্রমাণাদি না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেন বলে জানান তিনি। মিনি ট্রাকটি তিনি এখনো পাননি। গাড়ীটি হারিয়ে তিনি অনেক কষ্টে পরে গেছেন। এর উপরেই তার সংসার পরিচালিত হয়। দ্রুত ট্রাকটি উদ্ধার করার জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin