সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির বনভোজন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বর্নাঢ্য আয়োজনে দিনব্যাপি রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির বনভোজন অুনষ্ঠিত হয়। শুক্রবার রাজশাহী বোটানিক্যাল গার্ডেনে (চিড়িয়াখানা) আয়োজিত বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য এবং রাজশাহী-২ সদর আসনের বিএনপি মনোণীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ইলেকট্রিক ব্যবসায়ীরা দেশের আর্থিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে। ব্যবসা বাণিজ্যের প্রসারে রাজশাহীতে আরো চারটি ব্যবসায়ী জোন করা হবে। সেখানে দেশ বিদেশের সকল ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারবে। শুধু তাইনয় স্বল্প পুজির ব্যবসায়ীরা ঐ সকল জোনে তাদের কারখানা করে উৎপাদনে যেতে পারবে। এতে করে রাজশাহীর বেকারত্ব লাঘব হবে বলে উল্লেখ করেন তিনি।

রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপত গোলাম রাব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির প্রধান উপদেষ্টা শাহ মোঃ নাজিব চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক টিপু সুলতান, সহ-সাধারণ সম্পাদক শেখ আলমগীর,সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, অথ সম্পাদক এস.এম. আসাদুজ্জামান ও প্রচার সম্পাদক আশরাফুল আলম সহ বিভিন্ন জেলা থেকে আগত ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির নেতবৃন্দ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বনভোজনে বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিদের ক্রেষ্ট দিয়ে সম্মানীত করা হয়। সেইসাথে ব্যবসায়ীদের সন্তানদের মধ্যে যারা এইচ.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় জিপিও-৫ পেয়েছে তাদেরকে ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়। সেইসাথে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin