সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : মিলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এই নির্বাচন সহজ পথে অর্জিত হয়নি। বরং বিএনপির নেতাকর্মীদের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও বিশাল ত্যাগের বিনিময়ে এটি সম্ভব হয়েছে। এই নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে ২নং হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিলন বলেন, বিএনপির নেতাকর্মীদের নামে প্রায় ৫ লক্ষ মামলা দায়ের করা হয়েছে। প্রায় ৬০ লক্ষ নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। আন্দোলন ও সংগ্রামের পথে প্রায় বিশ হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন। অনেককে ‘আয়না ঘরে’ বন্দি করে রাখা হয়েছিল। সর্বশেষ ২৪ আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র, শিশু ও কিশোররা জীবন উৎসর্গ করেছে। এত ত্যাগের বিনিময়ে অর্জিত এই নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র দেশবাসী মেনে নেবে না।

তিনি আরও বলেন, দেশবাসী আর অতীতে ফিরে যেতে চায় না। তারা ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের প্রবাস জীবন থেকে ফিরে জনগণের কাতারে দাঁড়িয়ে ন্যায়, নীতি ও সত্যের ভিত্তিতে রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন। একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহর কাছে শক্তি ও দোয়া প্রার্থনা করেছেন।

বর্তমান রাষ্ট্রকাঠামো অচল ও অকেজো হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এই কাঠামো মেরামতের লক্ষ্যে তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছেন। আমাদের মূল লক্ষ্য হলো এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি কার্যকর, জবাবদিহিমূলক ও উন্নত রাষ্ট্র বিনির্মাণ করা বলে উল্লেখ করেন তিনি।

হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিহাব উদ্দিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোতাহার হোসেনএর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শাজাহান আলী জেলা বিএনপির সদস্য ও পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পবা উপজেলা বিএনপির সদস্য গোলাম মুজাহিদ ও সেলিম রেজা, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক তাইজুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য মাজদার রহমান ও রাজশাহী জেলা যুবদলের সাবেক আইন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট তারেক হোসেন ।

আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবদল সাবেক সদস্য ইসাহাক আলী, রবিউল ইসলাম রবি, রাজশাহী জেলা তাঁতীদল সাবেক যুগ্ম আহ্বায়ক মুজিবর রহমান, পবা উপজেলা ছাত্রদল সদস্য সচিব হাজিজুর রহমান হাফিজ,হুজুরীপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য রায়হান হোসেন, দুলাল হোসেন, হুজুরীপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আমান ইসলাম, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ছাত্রদলের সহ- সভাপতি মুসফিকুর রহমান ফুয়াদসহ বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ জনগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin