সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় এতিমদের সাথে ইফতার করলেন এমপি মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এতিম ও পথ শিশুদের জন্য সরকার সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অনেক সেবা দিয়ে থাকে। এতিম ছেলে-মেয়েদের লেখা-পড়া, কর্মসংস্থান ও একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সমাজসেবা কার্যালয় বিএনপির আমলে প্রতিষ্ঠিত হয়েছিলো। সেইথেকে তারা অদ্যবধি সেবা প্রদান করে যাচ্ছে বলে শুক্রবার রাজশাহীর পবা উপজেলার বায়া শিশু পরিবারের শিশুদের সাথে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, এই সকল এতিম সন্তানেরা কোন না কোন পরিবারের সন্তান।  তারা দেশের একজন নাগরীক। তাদেরকে সঠিকভাবে বেড়ে উঠতে সহায়তা করতে হবে। যারা এই এতিম খানায় কর্মরত আছেন তাদেরকে উদ্দেশ্যে করে তিনি বলেন, এতিম সন্তানদের কোনভাবেই কষ্ট দেয়া যাবেনা। তাদেরকে সন্তানের মত লালন-পালন করতে হবে। তাদেরকে ভাল আদর্শের  ও চরিত্রের মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। সেইসাথে এতিমদের প্রতি তাঁর সহযোগিতা আজীবন থাকবে বলে আশাব্যক্ত করেন এমপি। তিনি বলেন, এই এমিত খানা সবার জন্য উন্মুক্ত। এখানে অন্য কোন দল এসে যদি এতিমদের সাথে ইফতার করতে চায় তাহলে করতে দেয়ার জন্য কর্তৃপক্ষকে বলেন তিনি। কারণ বিএনপি নোংরা রাজণীতি পছন্দ করেনা বলে উল্লেখ করেন এমপি। বক্তব্য শেষে তিনি এতিম শিশুদের সাথে বসে ইফতার করেন। এর আগে তিনি সবার সাথে করমর্দন ও কুশল বিনিময় করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, নওহাটা পৌর সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ মকবুল হোসেন, বায়া শিশু পরিবারের তত্ত্বাবধায়ক  তৌহিদুজ্জামান, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি মোজাফফর হোসেন মুকুল, নওহাটা পৌর বিএনপির সাবেক  সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুল হামিদ, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি,  বায়া শিশু পরিবারের শিক্ষক ইনচার্জ ওবায়দুর রহমান ও সহকারী শিক্ষক আফাজ উদ্দিন সহ-অত্র প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীরা ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin