বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীতে নিটল টাটা মোটরস এর ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: লিটল টাটা মোটরস এর আয়োজনে রাজশাহীতে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে নগরীর তেরখাদিয়া এলাকার একটি কনভেনশন সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিটল টাটা মোটরস এর সিইও তানভীর শহীদ রতন। মাহফিলের সভাপতিত্ব করেন দাদু মোটরসের আঞ্চলিক ডিলার রেজাউল কবির শরীফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিটল টাটা মটরস এর এরিয়া হেড আবুল বাসার সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপ এর চিফ হিউম্যান রিসোর্স অফিসার সৈয়দ শহীদুল আলম, রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রাজশাহী ট্রাক ও ট্রাঙ্কলরি মালিক গ্রুপ এর সভাপতি রবিউল ইসলাম সরদার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক আব্দুর রাজ্জাক সহ অন্যান্য সুধীজন।


উপস্থিত অতিথিবৃন্দ টাটা গাড়ির সার্ভিস নিয়ে প্রশংসা করেন। সেই সাথে তারা আরো ভালোভাবে সার্ভিস এবং গাড়ির মূল্য কমানোর অনুরোধ জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, টাটা গাড়ির মূল্য তেমন বাড়ানো হয়নি। তবে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় গাড়ির মূল্য বৃদ্ধি পেয়েছে। উপস্থিত অতিথিবৃন্দের চাহিদা এবং অনুরোধ তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বস্ত করেন। সেই সাথে সর্বস্তরে টাটা গাড়ি ব্যবহারের জন্য সবাইকে অনুরোধ করেন তিনি। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।


উল্লেখ্য ইফতারের আগে এবং পরে তিনটি টাটা ট্রাক এবং দুইটি টাটা অত্যাধনিক বাস এর চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin