নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন জিন্নাহনগর এলাকার লিয়াকত আলীর একটি মিনি ট্রাক গত ৬ জানুয়ারী ছিনতাই হয়েছে ঢাকায়। এই ট্রাক উদ্ধার নিয়ে চলছে নানা ছলনা ও লুকোচুরি। আবার আটককৃত মিনি ট্রাক ছিনতাইকারীকে দেখানোর নামেও হয়রানীর অভিযোগ উঠেছে। এমনটাই বলছিলেন ট্রাকের মালিক লিয়াকত আলী।
তিনি আরো বলেন, মিনিট্রাক হারানোর প্রায় দুইমাস এর বেশী হলেও এখনো তিনি তার গাড়ী খুঁজে পাননি। তবে শোনা যায় এই ট্রাক ছিনতাইকারীকে আটক করে জয়দেবপুর হোতাপাড়া থানা। ছিনতাইকারীদের সনাক্ত করার জন্য অত্র থানার এ.এস.আই মোবাইলে কল করে বলেন, আসামী সনাক্ত করতে হবে। এজন্য তাকে ও তার গাড়ীর ড্রাইভার পিন্টুকে নিয়ে থানায় দ্রুত যাওয়ার জন্য বলেন।
এই খবর পেয়ে তারা দুইজন গত মাসের ২৮ তারিখ অত্র থানায় হাজির হন। সেখানে যেয়ে আসামীদের দেখতে পাইনি। আসামীদের আমাদের যাওয়ার পূর্বেই কোর্টে চালান করে দেয় হোতাপাড়া থানা কর্র্তৃপক্ষ। পরে থানাতে আটককৃতদের ছবি দেখায় তাদের। ট্রাক ড্রাইভার পিন্টু ছবি দেখে একজনকে সনাক্ত করেন। ছবি দেখে যদি আসামী সনাক্ত করতে হয়, তাহলে অত্র থানায় কেন তাদের ডাকা হলো। রাজশাহী থেকেই ছবি দেখে সনাক্ত করা যেত বলে জানান তিনি।
লিয়াকত আরো বলেন, এ বিষয়ে জানতে চাইলে ঐ এ.এস.আই বলেন, আর দুইটি আসামী বশির ও শাহপরানকে আটক করতে পারলেই ট্রাক উদ্ধার হয়ে যাবে। তার এই আশ্বাসে তারা বাড়ি ফিরে আসেন। এখন শুধু অপেক্ষায় আছেন বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য হারনো মিনিট্রাকটির নম্বর ঢাকা মেট্রো ন-১১-৫৭৪৬। ৬ জানুয়ারী-২০২৬ ইং সকাল ৮টায় চালক পিন্টুর বাবা বাড়িতে এসে খবর দেন, পিন্টু ও হেল্পার জাহাঙ্গীরকে বেধে রেখে মিনিট্রাকটি ডাকাত দল ছিনতাই করে নিয়ে গেছে। একই তারিখ বেলা ১১টা থেকে সাড়ে ১১টা নাগাদ জয়দেবপুর থানার এস.আই সুলতান তাঁকে ফোন করে বিষয়টি নিশ্চিত করেন।