সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মোহনপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশ সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে মোহনপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাহে রমজানের তাৎপর্য ধারণ করে সবাইকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। “২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করে পবা-মোহনপুরবাসীর সেবা করার সুযোগ দেওয়ায় তিনি ভোটার নিকট কৃতজ্ঞ বলে উল্লেখ করেন। এই ভোটের অধিকার সমুন্নত রাখতে নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেন সেজন্য সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, সকলের সার্বিক সহযোগিতায় পবা-মোহনপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। শেষে ইফতারের আগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও নওহাটা পৌর সাবেক মেয়র আলহাজ¦ শেখ মকবুল হোসেন, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল রাজ্জাক, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন, কেশরহাটের সাবেক মেয়র আলাউদ্দিন আলোসহ মোহনপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin