সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে এতিমখানায় বিপিইডাবলু এস এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রাইভেট এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (বিপিইডাবলু) রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাজশাহীর পবা উপজেলার খিরশীন এলাকায় অবস্থিত গিয়াসউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার ভাগাভাগি করার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আহমেদ আর আই ওয়াহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির ফাইন্যান্স সেক্রেটারি এ.এন.এম ইকবাল আহমেদ এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মিনহাজ ইসলাম মুন্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপিইডাবলু রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব মেহেদী হাসান বুলবুল।
এছাড়াও ইফতার মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব এবং ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন বক্তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin