নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) মোহনপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে সাড়ে ৪টায় রাজশাহী সাহেব বাজারস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে সমিতির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে এই সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদার বকশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) রাজশাহী জেলা শাখার সভাপতি সালমা শাহাদাত। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষক নেতারা সরকারের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে শিক্ষকদের সকল নায্য দাবি দাওয়া আদায় করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর সরকারি ডিগ্রী কলেজের উপাধাক্ষ মকবুল হোসেন, রাজশাহী মহানগর বাকশিস এর সভাপতি সাদরুল আমীন, সাধারণ সম্পাদক আম্মান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর, মোহনপুর উপজেলা বাকশিসের সহ-সভাপতি বাবুল আক্তার, সহকারী অধ্যাপক ইমরান পারভেজ, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রবিউল হোসেন, সহকারী অধ্যাপক মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খুশবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মফিজ উদ্দীন সরকার, সংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ মোহনপুর উপজেলার বাকশিসের নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক রয়েল হোসেন।