সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

সিএনজি মালিক সমিতির আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সিএনজি ও অটোরিক্সা মালিক-শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সি, ট্যাক্সিকার ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি। বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর রেলগেট এলাকায় সমিতির প্রধান কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সি, ট্যাক্সিকার ও সিএনজি চালিত অটোরিক্সার সদস্যদের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।সদস্যরা হাসিমুখে ঈদ সামগ্রী গ্রহণ করেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, দুধ, চিনি এবং পোলাওয়ের চাল।

এসময় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, নির্বাচনের ইশতেহার অনুযায়ী বর্তমান কমিটি মালিক-শ্রমিকদের পাশে থেকে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করছে। এছাড়াও ইশতেহার অনুযায়ী কন্যাদান, শিক্ষা ভাতা, মৃত্যুকালীন টাকা এবং চিকিৎসা ভাতা দেওয়া হয়েছে। ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে মালিক-শ্রমিকদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পেরেছেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সি, ট্যাক্সিকার ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মাইনুল হক হারু, সাধারণ সম্পাদক শ্যামল শেখ এবং সহ-সভাপতি হায়দার আলীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin