সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ট্রাক উদ্ধার না হলেও উল্টো মামলার হুমকীতে ট্রাক মালিক লিয়াকত

  • প্রকাশ সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন জিন্নাহনগর এলাকার লিয়াকত আলীর একটি মিনি ট্রাক গত ৬ জানুয়ারী ছিনতাই হয়েছে ঢাকায়। এই ট্রাক এখনো উদ্ধার হয়নি। চলছে নানা ছলনা ও লুকোচুরি। এমনটাই বলছিলেন ট্রাকের মালিক লিয়াকত আলী। এর মধ্যে মরার উপরে খারার ঘাঁ হয়ে উঠেছে শুকতারা ট্রান্সপোর্ট এর মালিক। তিনি তার হারানো পণ্যের মূল্য হিসেবে দুই লক্ষ টাকা দাবী করেছেন। তিনি গত ৩মার্চ মোবাইলে ফোনের মাধ্যমে এই টাকা দাবী করেন। আর টাকা না দিলে তিনি মামলা করবেন। সেইসাথে নানা ধরনের হুমকী দিয়ে আসছেন বলে জানান লিয়াকত আলী।

লিয়াকত আলী আরো বলেন, শুকতারা ট্রান্সপোর্ট এর মালিক এখন তার মালের টাকার জন্য চাপ প্রয়োগ করছে। তিনি বলেন, এখনো তাঁর মিনি ট্রাকটি উদ্ধার হয়নি। আর হারানোর সময় ট্রাকে কোন প্রকার পন্য ছিলো কিনা তিনি জানতেন না। তিনি বলেন, রাজশাহী থেকে ট্রাক লোড করে ড্রাইভার দিয়ে সিলেটে পাঠিয়ে ছিলেন তিনি। সিলেট থেকে ট্রাকটি ঢাকায় আসার পরে আকিজ গ্রুফ এর কিছু পন্য চালক তার বিনা অনুমতিতে তুলেছিলো বলে ট্রাক হারোনোর পরে তিনি জানতে পারেন।

তিনি বলেন, এ নিয়ে ঐ ট্রান্সপোর্ট এর মালিক জয়দেবপুরের হোতাপাড়া থানায় একটি মামলা করেছেন। কিন্তু পুলিশ তাঁকে ট্রাক হারানোর মামলা করতে দেননি। এ বিষয়ে তিনি শুধু বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করে রেখেছেন বলে জানান। সেইসাথে এই বিষয়ে র‌্যাব-৫ এর নিকট একটি অভিযোগও দিয়ে রেখেছেন। তবে পন্য হারানোর মামলা বর্তমানে কোর্টে চলমান রয়েছে। এর মধ্যে তিনি এই টাকা চাচ্ছেন। গাড়ী হারিয়ে তিনি এখন মহাবিপদে রয়েছেন। এ মুহুর্তে তিনি কোথায় থেকে টাকা দেবেন বলে আপসোস করছিলেন।

উল্লেখ্য হারানো মিনিট্রাকটির নম্বর ঢাকা মেট্রো ন-১১-৫৭৪৬। ৬ জানুয়ারী-২০২৬ ইং সকাল ৮টায় চালক পিন্টুর বাবা বাড়িতে এসে খবর দেন, পিন্টু ও হেল্পার জাহাঙ্গীরকে বেধে রেখে মিনিট্রাকটি ডাকাত দল ছিনতাই করে নিয়ে গেছে। একই তারিখ বেলা ১১টা থেকে সাড়ে ১১টা নাগাদ জয়দেবপুর থানার এস.আই সুলতান তাঁকে ফোন করে বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin