নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার আয়োজনে রাজশাহী মহানগরীর লক্ষীপুর মোড়স্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার। জাসাস রাজশাহী মহানগর শাখার সদস্য সচি সেলিম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গুলনাহার বেগম, দারুশা কলেজের অধ্যক্ষ শাহনাজ পারভীন, ডাঙ্গের হাট মহিলা কলেজের অধ্যক্ষ আসলাম আলী, জাসাস রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক এডভোকেট রজব আলী, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পি.এল.সি, সি.জি.এম তানভীর আল আজাদ নাঈম।
এছাড়াও রুবেল খন্দকার, মুসলেহা সুলতানা, রবি নেয়াজ। মাহফিল সঞ্চালনা করেন শহিদুল হক সোহেল।