সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবিত্র রমজান উপলক্ষে পবা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহীর পবা উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাকের উদ্যোগে পারিলা ইউনিয়নের মাড়িয়া দক্ষিণপাড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে বলেন,“রমজান মুসলমানদের জন্য শান্তি ও ধর্মীয় ঐক্যের এক মহান মাস।

এই মাসে সবাই একত্রিত হয়ে এই পবিত্র মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানান এবং একতা ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করার কথা বলেন। ইফতার ও দোয়া মাহফিল মুসলমানদের হৃদয়ে মহানুভবতা ও একে অপরের প্রতি ভালোবাসা বাড়ায়।” তিনি আরও বলেন, “এই মাসে সবার উচিত দান-খয়রাতের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুল হালিম ও পবা উপজেল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ ছোট সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও শান্তি কামনায় দোয়া করা হয়। ইফতারের পূর্বে মাড়িয়া দক্ষিণপাড়া কবরস্থানে শায়িত মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin