সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

কারিতাস দিবস উদযাপন ও লংসার্ভিস এ্যাওয়ার্ড প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রুতিবেদক: রোববার (১৫ মার্চ) কারিতাস রাজশাহী আঞ্চলিক অফিসে কারিতাস দিবস ও লংসার্ভিস এ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও এসটিডি,ডিডি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোকটপ্য। অনুষ্ঠানের শুরুতে আসন গ্রহণ পর্ব পরিচালনা করেন র‌্যান্সিরুথ হাঁসদা কর্মসূচি কর্মকর্তা আলোকিত শিশু প্রকল্প এবং পরবর্র্তীতে মোমবাতি প্রজ্জ্বলন ও সার্বজনীন প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও কারিতাস দিবসের তাৎপর্য সহভাগিতা করেন আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য। তিনি বলেন, অনুষ্ঠানটির ২টি পর্ব রয়েছে উল্লেখ করে কারিতাস দিবস ও লং সার্ভিস এ্যাওয়ার্ড প্রদানের গুরুত্বেও উপর বক্তব্য প্রদান করেন। এরপরে তিন ধমের্র আলোকে ত্যাগ ও সেবার অভিযানের ‘‘প্রার্থনা, শ্রবণ ও উপবাস: আত্মরূপান্তরের পবিত্র আহ্বান” মূলসুরের উপরে ৩জন তিন মূলসুরের উপর আলোচনা করেন।

ইসলাম ধর্মের আলোকে আলোচনা করেন হাজী জমির উদ্দীন শাফিনা মহিলা কলেজ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। এ সময়ে তিনি বলেন, বৈশ্বিক জগতে ব্যস্ত না থেকে নিজেকে আল্লাহর কাছে সব সময় সমর্পন করতে হবে। এদিকে সনাতন ধর্মের আলোকে আলোচনা করেন সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, নাসিরগঞ্জ ডিগ্রী কলেজ, বাগমারা এবং সহ-সভাপতি, রামকৃষ্ণ মিশনআশ্রম, ঘোড়ামারা ও বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি সুব্রত কুমার সরকার। তিনি বলেন, তারা যেন মনে,বনে ও কোণে একান্তে ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার জন্য প্রার্থনারত থাকেন। তিনি আরও বলেন, জাগতিক প্রার্চুয্য ছেড়ে সবাই যেন ঈশ্বরের জ্ঞান সান্নিধ্য লাভ করেন। খ্রীষ্টধর্মের আলোকে আলোচনা করেন ভিকার জেনারেল, রাজশাহী ক্যাথলিক ধর্ম প্রদেশ এবং সদস্য আঞ্চলিক পরিকল্পনা ও মূল্যায়ন কমিটি ও চ্যাপ্লেইন, কারিতাস রাজশাহী অঞ্চলের চ্যাপ্লেইন রেভা. ফাদার ফাবিয়ান মারান্ডী। তিনি বলেন, প্রার্থনা,শ্রবণ ও উপবাস হলো ক্যাথলিক মন্ডলীর বিশ্বাসের ৩টি পিলার।

তিন ধর্মের আলোকে আলোচনার পর অংশগ্রহনকারীদের নিয়ে সউন্মুক্ত আলোচনা করা হয়। কারিতাস রাজশাহী অঞ্চলে কর্মরত কর্মীদের মাঝে ৩৭ জনকে লংসার্ভিস এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এরপর প্রধান অতিথি রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও এটিডি,ডিডি বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, সবাই যেন সৃষ্টিকর্তার মানুষ হতে পারেন। তার ঁপরিকল্পনার মতো হতে পারেন। তাঁরা যেন মনে, প্রাণে ও আত্মায় রুপান্তর বা পরিবর্তন হতে পারেন। ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য প্রদান করেন ড. আরোক টপ্য। তিনি বলেন, সকলের উপস্থিতি আমাদের প্রেরণা, বিশেষ করে প্রাক্তন সহকর্মীদের উপস্থিতিও তাদের মনে আশা জাগায়, বিশপ তাঁদের অভিভাবক , তিনি তাদের সব সময় প্রেরণা দেন। তিনি লংসার্ভিস এ্যাওয়ার্ড প্রাপ্তদের ও সকল পর্যায়ের উপস্থিতিদেরও ধন্যবাদ জানান। সেইসাথে কারিতাসের কর্মীগণ বিভিন্ন প্রতিষ্ঠানে ত্যাগ ও সেবা অভিযানের জন্য আপনারা সাধ্যমত সহযোগিতা করবেন বলে আশাব্যাক্ত করেন। এরপর সকল অংশগ্রহণকারীদের মাঝে আসন্ন ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin