সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য বৃদ্ধিতে ক্যাবের প্রতিবাদ সভা

  • প্রকাশ সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৪০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে র‌্যালি ও প্রতিবাদ সভা করেছে ক্যাব। রোববার বিকেল ৩টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), রাজশাহী জেলা কমিটি বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৬ উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে। প্রতিবাদ সভা শেষে একটি র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ভোক্তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব আমাদের প্রতি বছর স্মরণ করিয়ে দেয়। বাজারে ভোক্তারা যেন প্রতারণা, কারসাজি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির শিকার না হয় সেই দাবি থেকেই এই দিবসের তাৎপর্য। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, দেশে এখনও অনেক অসাধু ব্যবসায়ী বিভিন্ন কৌশলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলছে।

বক্তারা আরও বলেন, সিন্ডিকেট, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারকে অস্থিতিশীল করা হচ্ছে। এর ফলে সীমিত আয়ের মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে। ভোক্তার অধিকার শুধু পণ্য কেনার অধিকার নয়, বরং নিরাপদ, মানসম্মত এবং ন্যায্য দামে পণ্য পাওয়ার অধিকারও এর অন্তর্ভুক্ত। ভোক্তার অধিকার রক্ষা করা রাষ্ট্র, ব্যবসায়ী ও সমাজের সবার সম্মিলিত দায়িত্ব।

এসময় বক্তারা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি বন্ধে কঠোর বাজার মনিটরিং জোরদার করা, সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা এবং সাধারণ ভোক্তাদের অভিযোগ গ্রহণ ও দ্রুত সমাধানের ব্যবস্থা আরও শক্তিশালী করা।

বক্তারা বলেন, সরকার, প্রশাসন, ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে একটি ন্যায়ভিত্তিক ও ভোক্তাবান্ধব বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। বিশ্ব ভোক্তা-অধিকার দিবসের অঙ্গীকার হোক। অন্যায় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সবাই সোচ্চার হবো এবং একটি সুষ্ঠু বাজারব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লিয়াকত আলী, ক্যাব রাজশাহী জেলা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম মাসুদ এবং রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানসহ অন্যান্যরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin