বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

২৫ মার্চের রাত ছিল বাঙালি জাতির বিভীষিকাময় একটি রাত: এমপি মিলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের ২৫ শে মার্চ ছিল বাঙালি জাতির বিভীষিকাময় একটি রাত। এই রাতকে কাল রাত্রি হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তান হানাদার বাহিনী এই রাত্রে নিরস্ত্র বাঙালি জাতির উপরে বর্বরোচিত হামলা চালিয়ে অনেক মানুষকে হত্যা করে। এই রাত্রে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর হাতে তো সমর্পণ করে পাকিস্তানে চলে যান বলে উল্লেখ করেন পবা- মোহনপুর আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন। বুধবার দিবাগত রাত ১২-১ মিনিটে রাজশাহী শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দিশেহারা জাতিকে পথ দেখাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ২৬ শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন। সেই সাথে তিনি নিজেও যুদ্ধ করেন। এরই ফল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। তিনি আরো বলেন, স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন তার চেয়েও এটা ধরে রাখা হচ্ছে আরও বেশি কঠিন। বিগত সতের বছরে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলন্ঠিত করে গেছে। এ সময়ে কারো কোন স্বাধীনতা ছিল না। বিএনপিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে। সেই সাথে জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে তা অক্ষুন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে বক্তব্যের আগে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে রাজশাহী কলেজ শহীদ মিনারের পুষ্প স্তবক অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে যুবদল, কৃষক দল, তাঁতিদল ও ছাত্রদল সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একই স্থানে পুষ্পস্তভক অর্পণ করেন। এরপর আসে মহানগর বিএনপির সাবেক আহবায়ক, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান। শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। নেতৃবৃন্দ র‌্যালি নিয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি পার্টি অফিসের সামনে এসে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।

পুরো কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সহ-সভাপতি আসলাম সরকার, শফিকুল ইসলাম সাফিক ও ওয়ালিউল হক রানা, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর কৃষকদলের আহবায়ক শরফুজ্জামান শামীম ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin