সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

শিক্ষার্থীদের মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে হবে: এমপি মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক বলে কোনো কথা নেই, শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে নিজেদের মধ্যে মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে হবে। পরবর্তী প্রজন্ম যেন এ ধরনের আয়োজন থেকে অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে বলেন শুক্রবার সকালে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যুব ও ছাত্রসমাজকে একটি আধুনিক ও কর্মমুখী জনশক্তিতে রূপান্তর করতে চান। তিনি চান যুবসমাজের মেধা, মননশীলতা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে বিশ্ব জয় করতে। তাঁর এই প্রচেষ্টার অংশ হিসেবে খেলাধুলা, সুস্থ বিনোদন এবং সাংস্কৃতিক চর্চা অত্যন্ত জরুরি।
তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সুস্থ ও সবল প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের উচিত মাঠের লড়াইয়ে মেতে থেকে নিজেদের শারীরিক ও মানসিকভাবে বিকশিত করা।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য যে ৩১ দফা দিয়েছেন এর মধ্যে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামুলক করার কথা উল্লেখ করা হয়েছে। সেইসাথে এটাকে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করা হবে। কারণ কেউ খেলাধুলা করে যেন বেকার না থাকতে পারে এবং যুব সমাজ যেন মাদকমুক্ত ও সুস্থ শরীর নিয়ে বেড়ে উঠতে পারে এজন্যই এই উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে সংসদ সদস্য টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন এবং নিজে ব্যাটিং করার মাধ্যমে চুড়ান্ত পর্বেও খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটির আয়োজন করেন মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় এর সাবেক শিক্ষার্থীবৃন্দ। এই খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করে। এর মধ্যে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২২ ও ২০২৪ সালের ব্যাচের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট উদযাপন কমিটির সভাপতি এসএম লিমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, মোহনপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, কেশরহাট বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আনসার আলী, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, ধুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুকলেচুর রহমান, মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাজ্জাদ ও সাধারণ সম্পাদক মির্জা শওকত সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin