সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী

  • প্রকাশ সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ এর ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের ‘দক্ষতা নবায়ন’ সংক্রান্ত দিন ব্যাপী প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়। সোমবার অত্র প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বিএমডিএ‘র গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে প্রশিক্ষণ এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এনডিসি, (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জ শাখার মহাপরিচালক আবুল আমিন (যুগ্ম সচিব)।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, সচিব মেহেদী হাসান, পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জ শাখার যুগ্ম পরিচালক আব্দুল গণি মিনা, সহকারি পরিচালক (কৃষি) শামীম আহমেদ, বিএমডিএ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, নাজিরুল ইসলাম, আব্দুল লতিফ ও শিবির আহমেদ। সভাপতিত্ব করেন বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান। প্রশিক্ষণে মোট ২৩জন কর্মকর্তা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin