সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

গোদাগাড়ীতে খাসপুকুর ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলনে লিজ বাতিলের দাবি

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ১৪৩১-১৪৩৩ বঙ্গাব্দে সরকারি খাসপুকুর ইজারা প্রদানকে কেন্দ্র করে নানা অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মাদারপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য ও গোদাগাড়ী পৌর মৎস্যজীবী দলের সভাপতি এএম বেলাল উদ্দিন। তিনি অভিযোগ করেন, উপজেলা ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সরকারি খাসপুকুর অবৈধভাবে লিজ দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিয়মবহির্ভূতভাবে দেওয়া লিজ বাতিলের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় রাজশাহী সিটি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এ এম বেলাল উদ্দিন। এর আগে তিনি একই বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলেও জানান।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় শরিফুল ইসলাম বিশু নামের এক ব্যক্তি সরকারি খাসপুকুর লিজ সিন্ডিকেটের মূল হোতা হিসেবে কাজ করছেন। তিনি প্রভাব খাটিয়ে জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্য সচিবকে বিভ্রান্ত করে অনিবন্ধিত, ভুয়া এবং নিবন্ধন বাতিল হওয়া সমবায় সমিতির নামে-বেনামে বিপুলসংখ্যক খাসপুকুর ইজারা নিয়েছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিশেষ করে ১৪৩১-১৪৩৩ বঙ্গাব্দের ইজারা প্রক্রিয়ায় অনেক পুকুরের মূল্য প্রকৃত বাজারদরের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি নির্ধারণ করা হয়, যাতে প্রকৃত সমবায় সমিতিগুলো অংশ নিতে না পারে। আবার কিছু ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বেশি মূল্য দেখিয়ে পরে চূড়ান্ত তালিকায় মনোনীত ব্যক্তিদের অস্বাভাবিক কম মূল্যে ইজারা দেওয়া হয়েছে। এতে সরকারের বিপুল রাজস্ব ক্ষতির পাশাপাশি সাধারণ মৎস্যজীবী সমিতিগুলো বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করা হয়।

গোদাগাড়ী পৌর মৎস্যজীবী দলের সভাপতি এএম বেলাল উদ্দিন আরও বলেন, কয়েকটি ক্ষেত্রে নিবন্ধনবিহীন ও ভুয়া সমবায় সমিতির নামে ইজারা দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি ট্রেজারি চালান একাধিক পুকুরের ক্ষেত্রে ব্যবহার, জাল কাগজপত্র দাখিল, প্রয়োজনীয় নথি ছাড়াই লিজ প্রদান এবং আদালতে রিট বা মামলা দেখিয়ে বহু পুকুর দীর্ঘ সময় ধরে ভোগদখলে রাখার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, ২০১৯ সালে হাইকোর্টের ২৫৮ নম্বর রিটের আলোকে এখনো কিছু পুকুর ভোগদখলে রাখা হয়েছে।

তিনি অভিযোগ করেন, ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের পর খুব অল্প সময় দেওয়া হয়, যাতে সাধারণ সমবায় সমিতিগুলো আবেদন করার সুযোগ না পায়। এ সুযোগে একটি চক্র নিজেদের অনুকূলে তালিকা তৈরি করে পুকুর ইজারা নিয়ে নেয়। পরবর্তীতে এসব পুকুর আবার সাধারণ চাষিদের কাছে বেশি দামে লিজ দেওয়া হয় বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

অন্যদিকে, গোদাগাড়ী উপজেলার জোতজীবন পশ্চিমপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আলাউদ্দিন বলেন, তাঁর নামে জাল স্বাক্ষর করে জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ দেওয়া হয়েছে। ওই বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ ও সংশোধিত ২০১২ অনুযায়ী মূল্য নির্ধারণ এবং নিকটবর্তী বা তীরবর্তী প্রকৃত সমবায় সমিতির অনুকূলে ইজারা প্রদান করা হলে অনিয়ম অনেকটাই কমে আসবে। তারা ১৪৩১-১৪৩৩ বঙ্গাব্দে অবৈধভাবে ইজারা দেওয়া পুকুরগুলো বাতিল, নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় ইজারা প্রদান, তদন্ত কমিটি গঠন এবং জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, মৎস্যজীবী সামিম রেজা ও নবীন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin