সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবার টুলি পেলেন প্রধানমন্ত্রীর উপহার

  • প্রকাশ সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: সন্তানেরা খোঁজ নেন না। তাই নারী হয়েও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন রাজশাহীর বড়গাছি মালপাড়া গ্রামের টুলি বেগম। তার সংগ্রামী জীবনের কথা জানতে পেরে তাকে একটি অটোরিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টুলি আগে অন্যের অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন। এখন থেকে চালাবেন নিজের অটোরিকশা। প্রধানমন্ত্রীর নির্দেশে শুক্রবার বেলা ১১টার দিকে টুলির বাড়ি যান নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ সংগঠনের একটি প্রতিনিধি দল।

এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে টুলি বেগমকে একটি ব্যাটারিচালিত নতুন অটোরিকশা উপহার দেওয়া হয়। করা হয় আর্থিক সহায়তাও। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুঁশি অসহায় টুলি বেগম। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক বড় মনের মানুষ। আমি কতটা খুশি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি তার জন্য দোয়া করি।’
‘আমরা বিএনপি পরিবার’- এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘অসহায় টুলি বেগমের বিষয়টি নজরে এলে প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা বিএনপি পরিবারকে তার পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এরপ্রেক্ষিতে আমরা এসেছি।’ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোন অসহায়ের খবর জানতে পারলে তাৎক্ষণিক তিনি তার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায় টুলি বেগমের পাশে দাঁড়িয়েছি।’

এ সময় আমরা বিএনপি পরিবার-এর সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারী সিটি কলেজ সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin