সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রামেক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক

  • প্রকাশ সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা শনিবার সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন করেন। সম্প্রতি রাজশাহীতে শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব ব্যাপক বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে চাপ বেড়েছে। এ প্রেক্ষিতে প্রশাসক সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহ পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসক রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবায় কোনো ধরনের অবহেলা হচ্ছে কি না সে বিষয়ে জানতে চান। পাশাপাশি তিনি চিকিৎসা কার্যক্রম আরও জোরদার করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সুদৃষ্টি রয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলায় হাম রোগের প্রতিরোধে সচেতনতার জন্য কার্যকর ব্যবস্থ্য গ্রহণ করছেন।

তিনি আরো বলেন, রোববার থেকে হাম এর টিকা প্রদান করা হবে। উপযুক্ত সকল শিশুকে হামের টিকা প্রদান করার জন্য অভিভাবকদের অনুরোধ করেন তিনি। সেইসাথে হাম টিকা প্রদানের সাথে জড়িত স্বাস্থ্যকর্মীদের খুঁজে খুঁজে বের করে এই টিকা প্রদানের আহ্বান জানান। এছাড়া তিনি হামের উপসর্গ দেখলে বাড়িতে নয় দ্রুত মেডিকেলে ভর্তি করার পরামর্শ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান সহকারী এস. এম. আল. মতিন, উপ-সহকারী প্রকৌশলী (অ:দা:) আলেফ আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin