নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে আইএফআইসি ব্যাংক (পিএলসি), রাজশাহী শাখার কর্মকর্তাবৃন্দ। রোববার দুপুর ২.৩০ টার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে অত্র ব্যাংকের ব্যবস্থাপক রবিউল ইসলাম এবং অফিসার মোহাঃ শফিউল আজম উপস্থিত ছিলেন।
প্রশাসক ও ব্যাংকের কর্মকর্তাগণ উভয়ে উভয়ের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় প্রশাসক ব্যাংকের উত্তরাত্তোর সাফল্য কামনা করেন। উল্লেখ্য গত ১৫ মার্চ তিনি প্রশাসক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। এরপর তিনি ১৬ মার্চ সোমবার দুপুর ১টার দিকে দায়িত্ব গ্রহণ করেন।