সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

আরসিআরইউ’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশ সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি’র (আরসিআরইউ) ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। বুধবার বেলা ১১টায় কলেজের হাজী মুহাম্মদ মহসিন ভবনে ইউনিটির নিজ কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী। তিনি বলেন, রাজশাহী কলেজ আজ জাতীয় পর্যায়ে যে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে, তাতে আমাদের রিপোর্টার্স ইউনিটির গঠনমূলক ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকতা বিভাগ না থাকলেও এই সংগঠনের সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে কলেজের অর্জন ও সমস্যাগুলো তুলে ধরছে। সত্য ও বস্তুনিষ্ঠতার এই ধারা বজায় রেখে তারা আগামীতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে বলে প্রত্যাশা করি।

ইউনিটির সদ্য সাবেক সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী, ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ আলী আহসান এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরসিআরইউ’র সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ, শামসুন্নাহার সুইটি ও আব্দুল হাকিম সহ নির্বাহী সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইউনিটির কার্যালয়ের সামনে একটি জাকারান্ডা গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin