শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীতে ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের উদ্বোধন

  • প্রকাশ সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। রোববার সকাল ৯ টায় নগরীর কুমারপাড়া অবস্থিত গুলগোফুর ফিলিং স্টেশনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এই অ্যাপের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে এক জন মোটরসাইকেল চালক ৫ দিনে এক বার ৫০০ টাকার এবং মাইক্রো বা কার ২ হাজার টাকার পেট্রোল বা ডিজেল কিনতে পারবেন।
গ্রাহকদের হয়রানি ও জ্বালানি তেলের অবৈধ জমুদ রোধে এমন উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। গ্রাহরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছন। কৃষকদের নির্ধারিত কার্ডের মাধ্যমে কৃষি কাজে ব্যবহৃত ডিজেল সরবরাহ করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি তেল সরবরাহ করবেন। এ সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের কোনো ধরনের রেজিষ্ট্রেশনের প্রয়োজন হবে না।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin