সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগ

  • প্রকাশ সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরিয়া ইউনিয়নের ‘বিসমিল্লাহ ফিলিং স্টেশনে’ এক ম্যানেজারকে অতর্কিত ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গত ১২ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ফিলিং স্টেশনের সামনেই এই হামলার ঘটনা ঘটে। আহত ম্যানেজারের নাম শ্রী পনব কুমার (৪৫)। তিনি চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চোকগচোর গ্রামের কার্তিক চন্দ্র ঘোষের ছেলে। অভিযুক্ত হামলাকারী বেলপুকুরিয়া ইউনিয়নের ক্ষুদ্র জামিরা গ্রামের আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ সাইদুর রহমান (৩৫)।

ভুক্তভোগী পনব কুমার জানান, গত ১০ এপ্রিল অভিযুক্ত সাইদুর রহমান ফিলিং স্টেশনে এসে প্রায় ২০০ লিটার তেল দাবি করেন। সে সময় দায়িত্বরত অন্য এক ম্যানেজার রুবেল এত পরিমাণ তেল দিতে অস্বীকৃতি জানালে সাইদুর মালিকের দোহাই দিয়ে অনুনয়-বিনয় করে প্রায় ১৫০ লিটার তেল নিয়ে যান। এরপর ১২ এপ্রিল রাত ১টার দিকে পনব কুমার ফিলিং স্টেশনের সামনে অবস্থানকালে সাইদুর আকস্মিক তার ওপর অতর্কিত হামলা চালান এবং ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এ বিষয়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিক মোহাম্মদ শাহজাহান বলেন, “সাইদুর রহমান কয়েকদিন আগে রাস্তার কাজের কথা বলে আমার কাছে ২০০ লিটার তেল চেয়েছিলেন। আমি তাতে সাড়া না দিলেও তিনি কৌশলে ম্যানেজারদের আমার কথা বলে ১৫০ লিটার তেল নিয়ে যান। পরবর্তীতে গত রাতে তিনি তার আরেক ম্যানেজারের ওপর হামলা চালান। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীর দ্রুত গ্রেপ্তার দাবি করছি।

বেলপুকুরিয়া থানার পুলিশ পরিদর্শক সামসুল আলম জানান, বিসমিল্লাহ্ ফিলিং স্টেশন ম্যানেজারের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা এই পুলিশ কর্মকর্তা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin