বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে চিকিৎসকদের অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ ৬ দফা বাস্তবায়নের দাবি রাজশাহীতে সাতদিনব্যাপি কারাতে প্রশিক্ষণ সমাপ্ত শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দল নেতা শামীম এর সংবাদ সম্মেলন রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য ঘুড়ি উৎসবে অসাম্প্রদায়িক চেতনার বার্তা বর্ণিল আয়োজনে পবায় বৈশাখী শোভাযাত্রা দীর্ঘদিনের মানষিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন খেলাধুলা শরীর চর্চার অন্যতম মাধ্যম:মিলন বর্ণিল আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ উদযাপিত রাজশাহীর চারঘাটে দ্রুত রাস্তা মেরামত ও পানির ব্যবস্থার দাবিতে মানববন্ধন

খেলাধুলা শরীর চর্চার অন্যতম মাধ্যম:মিলন

  • প্রকাশ সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: খেলাধুলা হচ্ছে শরীর চর্চার অন্যতম মাধ্যম। শুধু তাইনয় খেলাধুলার মাধ্যমে দ্রুত পরিচিতি পাওয়া যায়। এরমাধ্যমে অনেকের পছন্দের ব্যক্তিতে পরিণত হওয়া যায়। দারুশার এই ঐতিহ্যবাহী মাঠ থেকে যেন ভাল খেলোয়ার তৈরী হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। ফুটবল খেলা হচ্ছে একটি জনপ্রিয় খেলা। সরকার খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করেছেন। সরকারের দেয়া ৩১ দফার মধ্যে চতুর্থ শ্রেণি হতে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হয়েছে বলে মঙ্গলবার বিকেল দারুশা বাজার ফুটবল একাডেমির আয়োজনে দারুশা স্কুল মাঠে মাসব্যাপি দারুশা ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩, (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের যে কয়টি নির্বাচনী ইস্তেহার ছিলো তারমধ্যে গুরুত্বপূর্ণ ইস্তেহার হচ্ছে ইস্কুলিন ব্যবস্থাতে খেলাধুলার চর্চা। শিশুর্দে সব ধরনের খেলা খেলানো হবে। যে শিক্ষার্থী যে খেলায় পারদর্শী হবে, তাকে সেই খেলাতে অন্তর্ভূক্ত করে তৈরী করা হবে। খেলাকে যেন তারা পেশা হিসেবে নিতে পারে সেজন্য সরকারীভাবে ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। বিএনপি যে সব ওয়াদা করেছিলো তা আগামী ছয়মাসের মধ্যে পাইলট প্রকল্প হিসেবে উদ্বোধন করা হবে এবং আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে তা বাস্তবায়ন করা হবে।

মিলন বলেন, মাঠের যে সমস্যা আছে তা দ্রুত নিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করা হবে। এখন আর পানি পাশের খালবিলে যেতে পারছেনা। কারন হচ্ছে অপরিকল্পিতভাবে পুকুর খনন। বিগত আঠারো মাসে পুকুর খননের বিরুদ্ধে ব্যবস্থা না নিতেন তাহলে এই দারুশা খেলার মাঠসহ অন্যান্য স্থান সমুদ্রে পরিণত হতো। এই পুকুর খননের সময় পার বাধানোতে পানি আর নিস্কাশন হতে পারেনা। তিনি পুকুর খননে কোন বাধা প্রদান করেননি। নিয়ামানুযায়ী সরকারের অনুমতি নিয়ে পুকুর খনন করার কথা বলেন। তিনি বলেন, এই পুকুর খনন নিয়ে ওয়ারিশদের মধ্যেও সমস্যা হওয়ার আশংখ্যার কথা বলেন তিনি।

তিনি দারুশা মাঠকে বিউটিফিকেশন করার কথা বলেন। সেইসাথে মাঠ সংস্কারের জন্য ক্রীড়া কর্মকর্তাদের নিয়ে প্রকল্প গ্রহন করার পরামর্শ দেন। সেইসাথে প্রকল্পের অর্থ প্রদানে সহায়তাসহ খেলার উপকরণ প্রদান করার কথা বলে তিনি বক্তব্য শেষ করেন। এরপর মাঠে নেমে কবুতর উড়িয়ে এবং ফুটবলে লাথি মেরে মাসব্যপি ফুটলীগের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধনীতে দারুশা স্কোয়াড ও নিউ স্টার ফ্রেন্ডস ক্লাব প্রতিদন্দিতা করে।

হুজরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধীন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি পবা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য গোলাম মুজাহিদ ও সেলিম রেজা, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য মাজদার রহমান, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান ফুয়াদ।

এছাড়াও দোহা বিল্ডার্স এর কর্নধার প্রকৌশলী সারোয়ার হোসাইন, মিলন এন্টার প্রাইজের কর্ণধার এমদাদুল হক মিলন, দারুশা স্কোয়াড এর কর্ণধার নাজমুস সাকিব, আই.এইচ.টি ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, দারুশা ইলেক্ট্রিক এন্ড টেলিকম এর কর্ণধার মুস্তাকিম হোসেন, নিউ স্টার ক্লাবের রমজান আলী, পাশা ইংলিশ একাডেমিক এন্ড এ্যাডমিশন এর কামাল পাশা ও নিউ স্টার ফ্রেন্ডস এর মুজাহিদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin